দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় ‘এ’ গ্রেড পাওয়া ১০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহিপুর থানা শাখা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুয়াকাটার হোটেল গ্রেভার ইনের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন বলে আয়োজকেরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুনুর রশিদ। পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মহিপুর থানা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ সিফাত। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুয়াকাটা পৌরসভার সাবেক আমির মাওলানা আব্দুল মান্নান।
অনুষ্ঠানে মহিপুর থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
এ সময় কুয়াকাটা পৌর আমির মাওলানা শহিদুল ইসলাম, পটুয়াখালী ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, জেলা ছাত্রশিবিরের সভাপতি কেএম তামিম, কলাপাড়া উপজেলা আমির মাওলানা আব্দুল কাইয়ুম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ সম্পাদক মুনতাসির মুজাহিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলা এবং তাদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন। বর্তমান বিশ্বে এগিয়ে যেতে হলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।
আয়োজকেরা জানান, মহিপুর এলাকায় ছাত্রশিবিরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের সংবর্ধনা এবারই প্রথম আয়োজন করা হলো।
যে আই